কনফিডেন্স সিমেন্টের বর্ষপঞ্জির(ক্যালেন্ডার) প্রকাশনা অনুষ্ঠান ২ জানুয়ারি নগরের প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপম কিশোর বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন কোম্পানির নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জহির উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক ও দৈনিক আজাদীর সাহিত্য সম্পাদক অরুণ দাশগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ফাউজুল কবির।অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মিরাজুর রহমান। চট্টগ্রামের ছয়জন কৃতী সাহিত্যিককে নিয়ে সাজানো এই বর্ষপঞ্জি রচনা ও সম্পাদনা করেছেন কবি আইউব সৈয়দ। বিজ্ঞপ্তি।