কনফিডেন্স সিমেন্টের রাঙ্গুনিয়া অঞ্চলের খুচরা বিক্রেতাদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের রাঙ্গুনিয়া অঞ্চলের খুচরা বিক্রেতাদের সম্মেলন ৬ আগস্ট সীতাকুণ্ডের কারখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কোম্পানির নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমদ ও পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ।

বক্তারা বলেন, কনফিডেন্স সিমেন্ট ঐতিহ্যের সঙ্গে গুণগতমান অক্ষুণ্ন রেখে বাজারের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। এই অর্জনের অন্যতম দাবিদার খুচরা বিক্রেতারা।

সভায় রাঙ্গুনিয়া অঞ্চলের নির্বাহী স্নেহাশীষ বড়ুয়ার পরিচালনায় র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির উপমহাব্যবস্থাপক আশীষ কান্তি পালিত। সবশেষে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী ফকির সাহাবুদ্দিন। বিজ্ঞপ্তি।