কনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ এই সংগীতশিল্পী গান করছেন বেশ অনেক দিন ধরে। সম্প্রতি বাজারে এসেছে তাঁর মিউজিক ভিডিও অ্যালবাম। সেখানে তাঁর গান আছে নয়টি। এবারের সময়ের তারকা— কনাছোটবেলায় যা হতে চাইতামরুনা লায়লা হতে চাইতাম ছোটবেলায়।টেলিভিশনে প্রথম গানছোটবেলায় বিটিভির ‘এসো গান শিখি’ অনুষ্ঠানে গেয়েছিলাম, ‘সহজ বলে যেটাই মনে হয় তার কিছুই সহজ নয়’ গানটি।আমি যাদের গানের ভক্তরুনা লায়লা, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজসহ আরও অনেকের গান ভালো লাগে।‘যাও বলো তারে, মেঘের আড়ালে...’ আড়ালে যে আছেসেখানে বৃষ্টি আছে।আমার হাতের রান্না এককথায়পারফেক্ট!আমার জীবনের সবচেয়ে বড় পাগলামিনিজের একটা পরিপূর্ণ মিউজিক ভিডিও অ্যালবাম বের করে ফেললাম, এটাই তো মনে হয় বড় এক পাগলামি।শিল্পী হওয়ার জন্য যে গুণ খুব জরুরিমেধা, সর্বোচ্চ শ্রম, সঙ্গে ভালো ব্যবহার।আমার গানের গুরুনজরুল একাডেমির মইদুল ইসলাম।প্রিয় দুটি মুখআমার মা লুৎফুন নাহার আর ভাগনি সোবাহানা।মঞ্চে প্রথম গানতখন সাড়ে চার কি পাঁচ বছর বয়স হবে; ‘আমরা সবাই রাজা’ গানটি গাই প্রথম।প্রথম হারমোনিয়ামআমার বাবা দৌলত-উল্লাহ্ কিনে দিয়েছিলেন প্রথম হারমোনিয়ামটি।যে তিনটি জিনিস ছাড়া আমার চলে নামুঠোফোন, চশমা আর হেডফোন।‘ও কাগজের নাও, আমারে ডুবাও...’ ডুবে গেলে যা হবেকাগজের নাও ডোবালে ডুবে যাব। তবে সাঁতার তো জানি না!যে স্বপ্ন দেখে মনএখন যে সিঁড়ি বেয়ে উঠছি, সেই সিঁড়ি বেয়েই উঠে যেতে চাই।সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার