কনের সহচরী ১২৬ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড গড়া বিয়ে
রেকর্ড গড়া বিয়ে

বিয়ে বলে বিয়ে! পৃথিবীতে এবারই প্রথম এমনতরো বিয়ের অনুষ্ঠান হয়েছে। কাজেই এ বিয়েতে বিশ্বরেকর্ডও হয়েছে একটি। বিয়ের অনুষ্ঠানে পাত্রীর সহচরী হিসেবে উপস্থিত ছিলেন ১২৬ জন! ১২৬ জন পাত্রীর সহচরীকে বিয়ের অনুষ্ঠানে হাজির করে বিয়ে সম্পন্ন করেছেন শ্রীলঙ্কার নিশানসালা ও নলিন। আর এ বিয়ের ফলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নতুন বিশ্বরেকর্ডধারী যুগল হলেন তাঁরা। খবর রয়টার্সের।

৮ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ এ বিয়ে। বিয়েতে সর্বাধিক সংখ্যক পাত্রীর সহচরী উপস্থিত থাকার নতুন রেকর্ড এটি। এর আগে একটি বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৯৬ জন পাত্রীর সহচরী হাজির করে বিয়ের ঘটনাটি ছিল থাইল্যান্ডে।

শ্রীলঙ্কার বিয়ে পরিকল্পক ও পোশাক নকশাকারী চাম্পি শ্রীবর্ধনা বিশ্বরেকর্ড করার পরিকল্পনা থেকে এ বিয়ের আয়োজন করেন। শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শ্রীরান্থি রাজাপাকশে এ বিয়েতে হাজির হয়েছিলেন।