কন্যাশিশুর নিরাপদ পরিবেশ এগিয়ে যাবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা: ‘আসুন, আজ থেকে আমরা কন্যাশিশুর পাশে দাঁড়াই। তাদের নিরাপত্তার জন্য কাজ করি। কন্যাশিশুর নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই’ বন্ধুসভা–ব্র্যাক আলোকচিত্র প্রতিযোগিতা, ‘কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ অনুষ্ঠানে আসা অতিথিরা শপথ গ্রহণ করছেন

‘কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ স্লোগানে শেষ হলো প্রথম আলো বন্ধুসভা ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে প্রচারাভিযান। ঢাকার বাইরে ২০টি জেলায় আয়োজন করা হয় এ প্রচারাভিযানের।
৯ নভেম্বর এ প্রচারাভিযানের আয়োজন করা হয় বগুড়া ও সুনামগঞ্জে। ১০ নভেম্বর চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জে। বাকি ১৬টি জেলায় এ আয়োজন করা হয় ১১ নভেম্বর। জেলাগুলো হলো বাগেরহাট, মাগুরা, দিনাজপুর, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, যশোর, টাঙ্গাইল, নোয়াখালী, পটুয়াখালী, কুড়িগ্রাম, রাঙামাটি, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা ও নারায়ণগঞ্জ।
কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করার প্রত্যয় নিয়ে বিভিন্ন জেলায় চালানো হলো এ প্রচারাভিযান। অনুষ্ঠানগুলোতে সুধীজনসহ বক্তব্য দেন বিভিন্ন মহিলা সংস্থার স্থানীয় প্রতিনিধি, প্রচারাভিযানের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাকের স্থানীয় প্রতিনিধি ও স্থানীয় বন্ধুসভার সদস্যরা। আরও বক্তব্য দেয় অভিভাবক ও কন্যাশিশুরা।
অনুষ্ঠান পরিচালনা করে একজন কন্যাশিশু এবং অনুষ্ঠান শুরু হয় স্থানীয় বন্ধুসভার নারী সদস্যের বক্তব্যের মাধ্যমে। এ প্রচারাভিযানের মধ্যে আরও ছিল বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক নাটিকা পরিবেশন, নৃত্য ও সংগীত পরিবেশনা।
‘আসুন, আজ থেকে আমরা কন্যাশিশুর পাশে দাঁড়াই। তাদের নিরাপত্তার জন্য কাজ করি। কন্যাশিশুর নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই’—এ শপথ গ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত কন্যাশিশু, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ।
আলোকচিত্র প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে সেরা ১০ জনকে পুরস্কার তুলে দেওয়া হবে ১৮ নভেম্বর বিকেল সাড়ে চারটায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে।

রাঙামাটি: বন্ধুসভা–ব্র্যাক আলোকচিত্র প্রতিযোগিতায় রাঙামাটি বন্ধুসভার সদস্যদের নৃত্য
রাঙামাটি: বন্ধুসভা–ব্র্যাক আলোকচিত্র প্রতিযোগিতায় রাঙামাটি বন্ধুসভার সদস্যদের নৃত্য
পঞ্চগড়: শপথ গ্রহণ করছেন আগত কন্যাশিশুসহ অতিথিরা
পঞ্চগড়: শপথ গ্রহণ করছেন আগত কন্যাশিশুসহ অতিথিরা
মাগুরা: কন্যাশিশুবিষয়ক আয়োজনে মাগুরায় নৃত্য পরিবেশন করে চার কন্যাশিশু
মাগুরা: কন্যাশিশুবিষয়ক আয়োজনে মাগুরায় নৃত্য পরিবেশন করে চার কন্যাশিশু