কপোতমালা খেলাঘর আসরের কর্মী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরের আওতাধীন শাখা আসর কপোতমালা খেলাঘর আসরের কর্মী সভা ৬ মার্চ সংগঠনের সভাপতি জহির আহমদ চৌধুরীর সভাপতিত্বে তাঁর বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রথীন সেন, মো. শাহ আলম, আশীস চৌধুরী, জহির উদ্দিন, মো. বাবর, শংকর প্রসাদ চৌধুরী, অজয় দাশ, গৌতম বিশ্বাস, তপন চক্রবর্তী, নিখিল রঞ্জন রায়, মো. সোলায়মান, মো. জাহিদ হোসেন, সাজ্জাদ মাহমুদ প্রমুখ।

সভায় ২৬ মার্চ বেলা তিনটায় দক্ষিণ নালাপাড়া পূজামণ্ডপ মাঠে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল পঁাচটায় শোভাযাত্রা এবং ২৭ মার্চ সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।