প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্পনা করুন, কফির কাপে হাবুডুবু খাচ্ছেন আপনি? কেমন হবে বিষয়টা? নিশ্চয়ই কফির কাপে হাবুডুবু খাওয়ার চেয়ে নিরিবিলি বসে এক কাপ কফি পান করা অনেক আরামের। তবে হাবুডুবু খাওয়ার মতো একটা কফির কাপও উদ্ভাবন করেছে ডি’লোংঘি নামের এক প্রতিষ্ঠান। প্রকাণ্ড এই কফির কাপের উচ্চতা নয় ফুট ছয় ইঞ্চি, প্রস্থ আট ফুট ছয় ইঞ্চি। আর এতে এঁটে যায় ১৩ হাজার লিটার কফি! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো এই কফির কাপটি আছে এখন লন্ডনের ক্যানারি হোয়ারফ টিউব স্টেশনে। এখানকার যাত্রীরা প্রতিদিন সকালে প্রকাণ্ড কফি কাপটি থেকে কফি পান করতে পারেন বিনা মূল্যে। অরেঞ্জ অনলাইন ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসগ্রন্থনা: মাহফুজ রহমান