কফির কথকতা
ঘরে-বাইরে কফি খাচ্ছি হরদম। একেক কফির একেক নাম। হরেক রকম স্বাদ। নাম শুনে অনেকে বুঝতেও পারছেন না কোনটার স্বাদ কী রকম হবে। হয়তো এসপ্রেসো কফি অর্ডার দিয়ে বসলেন। কিন্তু এক চুমুক দিয়েই বুঝলেন এত তিতকুটে জিনিস গলা দিয়ে নামবে না। শুধু টাকাটাই নষ্ট। আবার কারও কারও এ ধরনের স্বাদের কফিই ভালো লাগে। এ রকম নানা ধরনের কফি তৈরির কথা নিয়েই এই প্রতিবেদন। বারিস্তার বিজনেস ম্যানেজার সাজ্জাদ হোসেন খান বললেন, ‘আমরা সেরা জাতের কফি বিন আমদানি করে সেখান থেকে কফি তৈরি করি। আমাদের কফির স্বাদ, রং, গন্ধ তাই সবার থেকে আলাদা। আর তৈরির সময় সঠিক অনুপাতে মিশ্রণ তৈরি করাও স্বাদ আনার জন্য জরুরি।’ তিনি জানালেন বিভিন্ন কফির সাধারণ রেসিপি। জানালেন চিনি যে যার পরিমাণমতো নিয়ে নেয়।এসপ্রেসোআমাদের দেশে ফাস্টফুডসহ বিভিন্ন দোকানে কফি মেশিন বলে পরিচিত মেশিনটিই এসপ্রেসো মেশিন। কফি, দুধ ইত্যাদির ফোম তৈরিতেও ব্যবহার করা হয় এই মেশিন। শুধু এসপ্রেসো কফিই নয়, অন্যান্য বিভিন্ন স্বাদের কফি তৈরির মূল কাঁচামাল এই এসপ্রেসো কফি। এসপ্রেসো কফির কাপের আয়তন একটু ছোট হয়। কফিতে ক্যাফেইনের পরিমাণও থাকে অনেক বেশি। যারা খুব কড়া, তিতকুটে কফি ভালবাসেন এই কফি তাদের জন্য।ক্যাফে আমেরিকানো১/৩ ভাগ এসপ্রেসোর সঙ্গে ২/৩ ভাগ গরম পানি মিশিয়ে তৈরি করা হয় ক্যাফে আমেরিকানো। এতে এসপ্রেসোর কড়া ভাবটা প্রায় একই রকম থাকে। কিন্তু ফ্লেভার বদলে যায় অনেকটা। যাঁরা এসপ্রেসো ঠিক খেতে পারেন না তিতকুটে স্বাদের কারণে, তাঁদের জন্য ক্যাফে আমেরিকানো ভালো সমাধান।ক্যাফে লাত্তেলাত্তে ইতালীয় শব্দ। যার অর্থ হলো ‘দুধ’। ইতালির কোনো রেস্টুরেন্টে তাই লাত্তে অর্ডার করলে পাবেন এক গ্লাস দুধ, কফি নয়। তবে সারা বিশ্বে সেই লাত্তেই এখন জনপ্রিয় কফির নাম। ১/৩ ভাগ এসপ্রেসোর সঙ্গে ২/৩ ভাগ দুধ একসঙ্গে করে তৈরি করা হয় ক্যাফে লাত্তে। কেউ কেউ চাইলে এখানে দুধের পরিমাণ বাড়িয়ে-কমিয়ে নিতে পারেন। যাঁর কাছে যে স্বাদ ভালো লাগে। ও হ্যাঁ, লাত্তে আর্টের কথা তো বলাই হলো না। ফোমের ওপর হার্ট, স্মাইলি ইত্যাদি বিভিন্ন ঢঙের চিহ্ন এঁকে দেওয়া হয় কফিশপগুলোতে। আমাদের দেশের বেশ কিছু কফিশপেও এসব চিহ্ন এঁকে দেওয়া হয়।ক্যাফে আইরিশআন্তর্জাতিকভাবে ক্যাফে আইরিশে এসপ্রেসোর সঙ্গে মূলত মেশানো হয় অ্যালকোহল এবং ক্রিম। কিন্তু আমাদের দেশে রেসিপিটা একটু পরিবর্তন করা হয়েছে। বারিস্তার সাজ্জাদ হোসেন খান জানান, এসপ্রেসো, মিল্ক ফোম, ক্রিম ইত্যাদি আলাদা আলাদা স্তর করে গ্লাসে দেওয়া হয়। এ ধরনের স্তর করা কফি শুরুতেই নজর কেড়ে নেয়, তবে খাওয়ার আগে চামচ দিয়ে মিশিয়েই খেতে পারেন।কাপুচিনোবাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া কফি সম্ভবত কাপুচিনো। ১/৩ ভাগ এসপ্রেসো, ১/৩ ভাগ গরম দুধ এবং ১/৩ ভাগ ফোম নিয়ে তৈরি হয় এই কফি। লাত্তে থেকে কাপুচিনোর মূল পার্থক্যটা হয় এর দুধে। কাপুচিনোর দুধটা একটু কম জ্বাল দেওয়া, একটু কম ঘন থাকে। ক্যাফে মোকাক্যাফে মোকা মূলত ক্যাফে লাত্তেরই একটি ধরন। লাত্তের মতো এখানেও ১/৩ ভাগ এসপ্রেসোর সঙ্গে ২/৩ ভাগ দুধ দিয়ে তৈরি করা হয় কফিটি। তবে সঙ্গে মেশানো হয় বিভিন্ন ধরনের চকলেট ফ্লেভার, চকলেট সিরাপ ইত্যাদি। এই চকলেট ডার্ক অথবা মিল্ক ফ্লেভারের হতে পারে।হ্যাজেলনাট মোকাহ্যাজেলনাট মোকা আদতে ক্যাফে মোকার ধরন। ক্যাফে মোকার সঙ্গে হ্যাজেলনাট ফ্লেভারের চকলেট অথবা চকলেট সিরাপ মেশালেই সেটা হ্যাজেলনাট মোকা কফি হয়ে যাবে।আফোগাত্তো ইতালিয়ানোআফোগাত্তো শব্দটির ইতালিয়ান মানে হলো ডুবন্ত। কফিটিও সে রকম। খেতে খেতে যেন এর স্বাদে ডুবে যেতে হবে। এ ছাড়া কফির ভেতর দুই-তিন স্কুপ আইসক্রিম থাকবে আধো ডুবন্ত অবস্থায়। এসপ্রেসোর ভেতর আইসক্রিম স্কুপ ছাড়াও ক্যারামেল অথবা চকলেট সিরাপ দেওয়া হবে।