কবি ওহীদুল আলম জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আগামী জানুয়ারিতে কবি ওহীদুল আলমের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হবে। কর্মসূচির মধ্যে থাকবে শিক্ষাবিষয়ক সেমিনার, সংকলন প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা ১৩ সেপ্টেম্বর অধ্যাপক মু. সিকান্দার খানের সভাপতিত্বে প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পী সবিহ উল আলম, অধ্যাপক আবদুল মান্নান, মাহবুবুল হক, কবি আবুল মোমেন, মাহমুদুল আলম, কবি বিশ্বজিৎ চৌধুরী, রাশেদ রউফ, নাজিমুদ্দিন শ্যামল, কিউ এম অহিদুল আলম, মাহমুদুল হাসান, মউদুদুল আলম, জহিরুল আলম, মো. মোস্তাক হোসাইন, নুরুল আমিন খান, মুহাম্মদ শাহ আলম, শাহজাহান সিদ্দিকী ও সৈয়দ কামরুল হাবীব। সভায় মু. সিকান্দার খানকে সভাপতি, মো. মোস্তাক হোসাইনকে কোষাধ্যক্ষ, রাশেদ রউফকে সাধারণ সম্পাদক ও নাজিমুদ্দিন শ্যামলকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ওহীদুল আলম জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।