কবি ওহীদুল আলম সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি ওহীদুল আলম সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে  সংবর্ধিত কবি ও সাহিত্যিকেরা
কবি ওহীদুল আলম সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে সংবর্ধিত কবি ও সাহিত্যিকেরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, কবি ওহীদুল আলম কেবল জীবনরসিক সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষ গড়ার কারিগরও।
দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ–এর ১৪ বছর পূর্তি উৎসব উপলক্ষে ৬ মার্চ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কবি ওহীদুল আলম সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সম্পাদক সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ মাহমুদুল আলম, সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম, অধ্যক্ষ আনোয়ারা আলম, কবি অভীক ওসমান, কবি রাশেদ রউফ, নাসের রহমান, কবি নাজিমুদ্দিন শ্যামল। স্বাগত বক্তব্য দেন অমিত বড়ুয়া।
মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন কবি ওহীদুল আলম সম্মাননাপ্রাপ্ত সাহিত্যিক কবি স্বপন দত্ত, ছড়াকার দীপক বড়ুয়া, গল্পকার এলিজাবেথ আরিফা মুবাশশ্বিরা, কবি তহুরীন সবুর, নাট্যজন শামসুল হক হায়দরী, শিশুসাহিত্যিক বিশ্বজিৎ সেন। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত সাহিত্যিকদের হাতে ক্রেস্ট, উত্তরীয়, সনদ ও প্রাইজবন্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।