কবি জীবনানন্দ দাশের জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি জীবনানন্দ দাশের ১১৭তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র। এ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কবি জীবনানন্দ দাশের কবিতার বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, রতন কুমার রাহা, ভাস্কর ডি কে দাস মামুন, মোর্শেদ আলম, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, বৃষ্টি দাশ, অলিউর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন কবি জীবনানন্দ দাশের কবিতার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে গ্রাম-বাংলার প্রকৃতি ফুটে উঠেছে। প্রেম বিরহের বিচিত্র রূপ তার কবিতার অন্যতম প্রতিপাদ্য বিষয়। জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অমর সাহিত্যিক হিসেবে আমাদের আজীবন প্রেরণা দিয়ে যাবে। বিজ্ঞপ্তি