কবি নজরুল স্মৃতি রক্ষা পরিষদের অনুষ্ঠান

জাতীয় কবি নজরুল স্মৃতি রক্ষা পরিষদ আয়োজিত কবির মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও কবি নজরুল গোল্ড মেডেল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২২ আগস্ট মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠান ছিল চার পর্বে বিভক্ত। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্বে প্রধান অতিথি ছিলেন যথাক্রমে ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান এমডি এম কামাল উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ আনোয়ারা আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
আলোচনা সভায় হোসেন জিল্লুর রহমান বলেন, কবির লেখনী শক্তি অন্ধকারে থাকা মানুষকে আলোর মিছিলে নিয়ে গেছে। আজকের সময়ে শক্তিমান নজরুলকে খুব বেশি প্রয়োজন।
অনুষ্ঠানে ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৯৯১ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক, সনদ, ক্রেস্ট ও প্রাইজ বন্ড তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।