কবি নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ফিরিঙ্গি বাজারের এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চবিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ২৭ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহপ্রধান শিক্ষিকা বন্দনা দেব, জ্যেষ্ঠ শিক্ষক নিপা চৌধুরী, আ ন ম নূরুল আনোয়ার, প্রভা রায়, সঞ্চিতা মজুমদার, তাসলিমা জামান, জাহিদা পারভীন, শিল্পী দে, আসমা আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে কবির কবিতা ও গান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি