কবি প্রণয় বিকাশের পাশে দাঁড়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়তলী কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান, মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক প্রণয় বিকাশ মজুমদার দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দুই বছর ধরে শয্যাশায়ী। তাঁর ছোট ছেলেও এন্টি থ্রমবিন থ্রি ডেফেসিয়েন্সি নামের দূরারোগ্য রোগে আক্রান্ত। তাঁর সঞ্চয় যা ছিল তা চিকিৎসা বাবদ খরচ হয়ে গেছে। পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে। এই অবস্থায় সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে। সাহায্য পাঠানোর ঠিকানা-সোনালী ব্যাংক, লালদীঘি করপোরেট শাখা, চট্টগ্রাম। অ্যাকাউন্ট নম্বর ৩৪১১৮৭৩২, বিকাশ নম্বর-০১৮২২২৩৫৯০৮ (ব্যক্তিগত)। বিজ্ঞপ্তি।