কবি রহমান হেনরীর বই নিয়ে আলোচনা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট কাগজ খড়িমাটির উদ্যোগে আগামীকাল ৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে কবি রহমান হেনরীর প্রেমের কবিতার বই প্রণয় সম্ভার নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আলোচনা করবেন কবি ওমর কায়সার এবং সঞ্চালনা করবেন কবি ভাগ্যধন বড়ুয়া।
কবির উপস্থিতিতে কবিতা পাঠ করবেন আবৃত্তিশিল্পী কংকন দাশ, ফারুক তাহের, প্রণব চৌধুরী, মো. মুজাহিদুল ইসলাম, শ্রাবণী দাশগুপ্তা, নাজমুল আলিম সাদেকী, মৌসুমী চক্রবর্তী, সংগীতা দেবী ও হোসনে আরা তারিন। এতে কবিকণ্ঠেও কবিতা পাঠ রয়েছে। বিজ্ঞপ্তি।