কবিগুরু নাম দিয়ে নিলেন আপন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন উদ্ভিদের অত্যন্ত প্রাসঙ্গিক ও বহুমাত্রিক ব্যবহার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ ক্ষেত্রে তাঁর অবদান একজন উদ্ভিদবিজ্ঞানীর সমতুল্য। বিভিন্ন সময়ে তিনি যে শুধু দেশীয় গাছপালা নিয়ে কথা বলেছেন তা নয়, বিদেশি অনেক গাছকেও নাম দিয়ে আপন করে নিয়েছেন। এ তালিকায় আমাদের অঞ্চলের কিছু গাছ স্থান পেয়েছে। গ্লোরিওসা সুপার্বার নাম দিয়েছেন অগ্নিশিখা, যা আমাদের দেশে উলটচণ্ডাল নামে পরিচিত। দক্ষিণ আমেরিকার লতা মর্নিংগ্লোরির নাম রেখেছেন পেয়ালি। একইভাবে রেঙ্গুনক্রিপারের নাম মধুমঞ্জরি (মধুমালতী), অ্যাকাশিয়ার নাম সোনাঝুরি (আকাশমণি), মিলিংটোনিয়ার নাম হিমঝুরি (আকাশনিম), ম্যাগনোলিয়ার নাম উদয়পদ্ম (হিমচাঁপা) এবং পেট্রিয়ার নাম রেখেছেন নীলমণি। স্বয়ং কবিগুরুর নাম দেয়া ফুলগুলো নিয়েই এ আয়োজন।