প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতু পরিক্রমায় এখন শরৎ। দিকে দিকে শ্বেতশুভ্র কাশফুল। আকাশে তুলো মেঘ। এমন দিনে পূর্ণিমার জ্যোৎস্নায় গান আর কবিতা। এ যেন অন্য রকম সন্ধ্যা। ১৬ সেপ্টেম্বর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষের বাসভবনের সামনে বসে শারদ পূর্ণিমা উদ্যাপনের এ আসর।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন হৃদিতা চক্রবর্তী, বনানী দত্ত, লাকি দাশ, গোলাম কিবরিয়া, সজল বড়ুয়া, জয় প্রকাশ দে, শাহরিয়ার খালেদ, ইকবাল হায়দার, বিশ্বজিৎ চৌধুরী, সুস্মিতা চৌধুরী ও নুরনবী ইমরান। আবৃিত্ত করেন রাশেদ হাসান, জয়নাল আবেদিন, অঞ্জন নন্দী, কামরুল হাসান, রাশেদ হাসান ও নিলীমা বড়ুয়া। কথামালায় ছিলেন সরওয়ার হোসেন, জাকারিয়া আলম, কাজী রুনু বিলকিস, মেহেরাজ শফি, দিলীপ রায়, নাজমা রহমান, জুবিলী রহমান প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মুক্তা চক্রবর্তী। এসবের মধ্যেই দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে আপ্যায়ন চলতে থাকে।