কবিতা তুমি আনন্দ মাধুরী ভালোবাসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণ আবৃত্তি পাঠশালা ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ডিসি হিলে আয়োজন করে ‘কবিতা তুমি আনন্দ মাধুরী ভালোবাসা’ নামের আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত কবি হিসেবে কবিতা পাঠ করেন আকতার হোসাইন ও কমরুদ্দীন আহমদ। আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত, সাবিরা সুলতানা, রবিশংকর মৈত্রী, রাশেদ হাসান, আয়শা হক, ফারুক তাহের, শরমিষ্ঠা বড়ুয়া, এ টি এম সাইফুর রহমান। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন ও বর্ণ আবৃত্তি পাঠশালা। শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন প্রদীপ দেওয়ানজী, রবিশংকর মৈত্রী প্রমুখ।