কবিতায় দেশ গড়ার শপথ

স্বাধীনতার ৪২ বছর পরও বাংলাদেশ স্বপ্নের দেশ হয়ে উঠতে পারেনি। তবে হাল ছাড়েনি নতুন প্রজন্ম। স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ‘জ্বলে শুধু এক শপথের ভাস্কর’ শিরোনামের বৃন্দ আবৃত্তিতে এভাবেই ওঠে এল তরুণ প্রজন্মের প্রতিজ্ঞার কথা।
নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তধ্বনি আবৃত্তি সংসদ। মুক্তধ্বনির সদস্যদের বৃন্দ আবৃত্তি পরিবেশনার মাধ্যমে শুরু হয় এ আয়োজন।
আবৃত্তিতে অংশ নেন মশরুর হোসেন, ফাতেমা ইদ্রিস, দিদারুল আলম প্রমুখ। এরপর হয় আলোচনা অনুষ্ঠান। আলোচনা সভা শেষে মুক্তধ্বনি আবৃত্তি সংসদ আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতা ২০১৩-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।