কবিতার ছন্দে-গানে চট্টগ্রাম একাডেমির মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম একাডেমির মিলনমেলায় অতিথিরা
চট্টগ্রাম একাডেমির মিলনমেলায় অতিথিরা

কবিতার ছন্দে–গানে উদ্যাপিত হলো চট্টগ্রাম একাডেমির মিলনমেলা। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও তরুণ সংগঠক শারুদ মোহাম্মদকে। 
গত শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম একডেমির চেয়ারম্যান অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ফিলিপাইনের অনারারি কনসাল এম এ আউয়াল। কবি রাশেদ রউফ ও আবৃত্তিশিল্পী আয়েশা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক নেছার আহমদ। গান, কবিতা ও কথামালায় অংশগ্রহণ করেন সাহিত্যিক ফাহমিদা আমিন, আনোয়ারা আলম, রীতা দত্ত, জিনাত আজম, খালেদা আউয়াল, আনন্দ মোহন রক্ষিত, বিপুল বড়ুয়া, সাখাওয়াত হোসেন, ফজল হোসেন, আকতার হোসাইন, কামরুল হাসান, রোকেয়া হক, রেহানা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে অনুপম সেন বলেন, সংস্কৃতি মানুষকে বাঁচিয়ে রাখে। সাহিত্য ও সংস্কৃতিচর্চার জন্য পরিবেশ দরকার। এম এ আউয়াল বলেন, সাহিত্য ও সংস্কৃতিসেবা সমাজসেবার মতোই আনন্দপূর্ণ। তাই তার পৃষ্ঠপোষকতা দরকার। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। বিজ্ঞপ্তি।