কবির জন্মদিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি শামসুর রাহমান
কবি শামসুর রাহমান

কবি শামসুর রাহমানের জন্মদিনে প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা কবির লেখা থেকে পাঠ ও আলোচনা সভার আয়োজন করে।
২৩ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি রাকিবুল হাসান। কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, আকিদুল ইসলাম, আলহাজ আহমেদ, রুখসানা খাতুন, অন্বেষা একাডেমির শিক্ষক সাবিহা মাহবুবা, বন্ধুসভার সদস্য ইসরাত জাহান, সাজেদুল আলম প্রমুখ।
কবির লেখা থেকে পাঠ করেন, তামান্না খাতুন, সুমী খাতুন, সুমাইয়া খাতুন।
প্রকাশ কুমার পাল