কবির লেখা থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি শামসুর রাহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়গঞ্জ বন্ধুসভা আলোচনা সভা ও কবির লেখা থেকে পাঠের আয়োজন করে। ১৭ আগস্ট কবির প্রয়াণদিবসে ধানগড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাগারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকিবুল হাসান। আলোচনা করেন আকিদুল ইসলাম, আলহাজ আহমেদ, রুকসানা খাতুন, প্রকাশ চন্দ্র পাল ও সাজেদুল আলম। লেখা পাঠ করেন বন্ধুসভার সদস্য আকিয়া পারভীন, ইশরাত জাহান, সুমাইয়া খাতুন, নুরুননাহার, ওমর ফারুক, সুমী, তুহিন প্রমুখ।
আবু রায়হান