কবিয়াল ফণি বড়ুয়ার স্মরণসভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিয়াল ফণি বড়ুয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রত্যয়-৭১-এর উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ২৩ জুন রোববার বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভপতিত্ব করেন প্রত্যয়-৭১-এর সভাপতি সাইফুদ্দিন খালেদ। সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন ইফতেখার উদ্দিন চৌধুরী।
শামীমা হারুনের সঞ্চালনায় স্মরণসভায় কবিয়াল ফণি বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন সিজার বড়ুয়া। এতে আরও বক্তব্য দেন এ কিউ এম সিরাজুল ইসলাম, বিকিরণ প্রসাদ বড়ুয়া, দেলোয়ার হোসেন মজুমদার, বালাগাত উল্যাহ, রতন কুমার, কল্পতরু, সন্তোষ বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়া, লোকপ্রিয় বড়ুয়া, দীপঙ্কর চৌধুরী, হারুন অর রশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি।