কম চাপে থাকেন শীর্ষ নেতারা
ক্ষমতাধর নেতাদের তুলনামূলক কম চাপ সহ্য করতে হয়। বরং নেতার অনুগত কিংবা আদেশ পালনকারী অধস্তন ব্যক্তিদের অনেক বেশি চাপ সহ্য করতে হয়। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলেন, অধিক বিচারবুদ্ধির কারণেই নেতৃস্থানীয় ব্যক্তিরা শীর্ষ পর্যায়ে যেতে পারেন। নেতৃত্বের গুণের কারণে যেকোনো পরিস্থিতিতে তাঁরা নিজেদের নিয়ন্ত্রণও করতে পারেন। এই গবেষণার ফলাফল আগের ধারণাকে পুরো পাল্টে দিয়েছে। গবেষকেরা জানান, শীর্ষস্থানীয় নেতারা কর্মক্ষেত্রে যে পরিমাণ চাপ সহ্য করেন, তা একদম নিচের সারিতে থাকা ব্যক্তির চেয়েও কম। হার্ভার্ড কেনেডি স্কুলের অধ্যাপক জেনিফার লেনার ও গ্রে শেরম্যান বলেন, গবেষণাটির ফল এ ধারণাই দেয় যে শীর্ষস্থানীয় নেতারা তাঁদের প্রাথমিক পর্যায়ের নেতাদের চেয়ে কম চাপ সহ্য করে থাকেন। আর এটাই অনেকের কাছে বিস্ময়কর। ইনডিপেনডেন্ট।