কমলছড়ি ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে কমলছড়ি ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ১৮ জুলাই একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভা উদ্বোধন করেন ইউনিয়নের সভাপতি সাগরময় তালুকদার। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা এ রতন চাকমা। বার্ষিক প্রতিবেদন পড়েন সাধারণ সম্পাদক জীমূত বাহন চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ তালুকদার, কিশোর ত্রিপুরা, দীপক খীসা প্রমুখ। অনুষ্ঠানে শিশুশিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি ২৪টি সমিতি নিয়ে কমলছড়ি ক্রেডিট ইউনিয়ন গঠিত হয়। সমিতির মূল মন্ত্র হচ্ছে, নিজেদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে নিজেদের কল্যাণে ব্যয় করা। এ কাজে তাদের সার্বিক সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস।