প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক ব্যবহারে বয়স্কদের মানসিক ক্ষমতা বাড়ে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৬৮ থেকে ৯১ বছর বয়স্ক ব্যক্তিদের ওপর গবেষণা করে এই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমের সঙ্গে পরিচিত নয় এমন ৪২ জনের ওপর গবেষণাটি করা হয়। এদের তিনটি দলে ভাগ করা হয়। একটি দলকে ফেসবুকের ব্যবহার এবং দিনে একটি পোস্ট দেওয়া শেখানো হয়। আরেকটি দলকে অনলাইনে একটি ঠিকানায় ডায়েরি লেখা শেখানো হয়। শেষ দলটিকে দুটোর কোনোটিই শেখানো হয়নি। গবেষণার শুরু ও শেষে অংশগ্রহণকারীদের একটি পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে তাঁদের মানসিক দক্ষতার পরিমাপ করা হয়। আট সপ্তাহ পরে দেখা যায়, মানসিক দক্ষতার ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারী দলটি ২৫ শতাংশ উন্নতি করেছে। তাঁদের নতুন কোনো তথ্য ব্যবহারের ক্ষমতা অন্য দলগুলোর চেয়ে বেশি। লাইভসায়েন্স।