কমান্ডার আহমদ ছাফার পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ ছাফার পিতার মৃত্যুতে ১৯ মার্চ ফটিকছড়ির দক্ষিণ সুন্দরপুর বশির মোহাম্মদ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদের খতিব মো. এরশাদের সভাপতিত্বে মাহফিলে আলোচনা করেন এটিএম পেয়ারুল ইসলাম, মুজিবুল হক, হারুন সালাউদ্দিন, কমান্ডার হামিদুল হক, মীর আহমদ, মুক্তিযোদ্ধা মো. লোকমান, মো. আইয়ুব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ডেপুটি কমান্ডার আবুল বশর। বিজ্ঞপ্তি।