কমার্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ৯৩ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি বিজয় দিবস উদ্যাপন ও শীতবস্ত্র বিতরণ সপ্তাহের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব সাইফুল আলম খান। সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক মাকসুদ-উল-আলম ও আহম্মেদ নাজিম-উদ-দৌলা, নির্বাহী সদস্য মুনতাসির রুবায়েদ ও সাদাত মাসুদ। বিজ্ঞপ্তি।