কমার্স কলেজ ৯৩ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কমার্স কলেজ ৯৩ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘শীতার্ত আর্তমানবতাকে উষ্ণতা’ শিরোনামে সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ফয়’স লেক ও ফিরিঙ্গি বাজার এলাকায় সুবিধাবঞ্চিত শিশু–কিশোরদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে সহযোগিতা করে অপরাজেয় বাংলাদেশ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আহমেদ নাজিম-উদ-দৌলা, সদস্যসচিব সাইফুল আলম খান, নির্বাহী সদস্য হারুন-উর-রশীদ, অপরাজেয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনজু জে হোসাইন, প্রকল্প ব্যবস্থাপক মাহাবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।