কমার্স কলেজ '৯৩ এলামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম ’৯৩ এলামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ১০ মে চট্টগ্রাম বোট ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদ্যাপন পরিষদের আহ্বায়ক মাকসুদ উল আলম। সদস্যসচিব সাইফুল আলম খানের সঞ্চালনায় প্রীতি সমাবেশের শুরুতে অধ্যক্ষ নুরুল হক, অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, ৯৩ ব্যাচের ছাত্র উৎপল কানুনগো ও আসিফ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন মো. জহিরুল ইসলাম চৌধুরী, মো. হাসনাত পারভেজ, ফারহানা সিদ্দিকী, আহম্মদ নাজিম উদ দৌলা, নজরুল ইসলাম, সুলতানা রাজিয়া, শাকিরা এলাহি, রুপম পালিত, আনিসুল হক চৌধুরী, মঈনুল হাসান, মাঈনুদ্দিন, হারুন-উর-রশিদ, রাশেদুর রহমান, মুনতাসির রুবাইত প্রমুখ। সমাবেশে সংগঠনের কর্মকাণ্ড আরও গতিশীল করতে কমার্স কলেজ ’৯৩ এলামনাই অ্যাসোসিয়েশন সাংগঠনিকভাবে আত্মপ্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ব্যান্ড দল তীর্থ সংগীত পরিবেশন করে। বিজ্ঞপ্তি।