কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া সদর ইউনিয়নে দুইটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন চট্টগ্রাম-১৪ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য চেমন আরা তৈয়ব। ক্লিনিক দুটি হলো দক্ষিণ সুখছড়ি কমিউনিটি ক্লিনিক এবং বড়হাতিয়া মগদীঘি কমিউনিটি ক্লিনিক। সম্প্রতি অনুষ্ঠিত সুখছড়ি কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদার। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সারা দিবা, ভাইসচেয়ারম্যান নিবাস দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল আবছার চৌধুরী ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শাহাব উদ্দিন প্রমুখ। চেমন আরা তৈয়ব তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে। এলাকার সাধারণ মানুষের দুর্দশার কথা চিন্তা করে লোহাগাড়ায় দুইটি কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। এভাবে সারাদেশে স্বাস্থ্যখাতে বিশেষ নজর দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। যাতে দরিদ্র জনসাধারণ সহজে স্বাস্থ্যসেবা পায়।’