কমিউনিটি পুলিশ অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও ঢাকা মহানগর কমিশনার এ কে এম শহীদুল হক বলেছেন, ‘বিত্তবান ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠান এগিয়ে এলে সারা দেশে কমিউনিটি পুলিশিং কর্মসূচি দ্রুত ছড়িয়ে পড়বে। এ কর্মসূচি নিরাপদ, অপরাধমুক্ত ও শুদ্ধ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে।’কক্সবাজার জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত শনিবার কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি। বক্তব্য দেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। হাকিম আলী বলেন, কমিউনিটি পুলিশের প্রচার ও প্রসারে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড সব ধরনের সহায়তা দেবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ডায়মন্ড সিমেন্ট জনসচেতনতামূলক কর্মসূচি ও আর্ত মানবতার সেবা করে আসছে। অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্টের পক্ষ থেকে কক্সবাজার কমিউনিটি পুলিশের সদস্যদের জন্য জ্যাকেট ও বিভিন্ন ধরনের প্রচারপত্র দেওয়া হয়। বিজ্ঞপ্তি।