প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ৫ জুন সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহম্মদ, কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ। এতে সাংগঠনিক প্রতিবেদন উত্থাপন করেন জেলা শাখার সহসাধারণ সম্পাদক অশোক সাহা। সভায় দেশের বিদ্যমান পরিস্থিতি, সাংগঠনিক আন্দোলন–সংগ্রামসহ নানা বিষয়ের ওপর আলোচনা করেন বক্তারা। বিজ্ঞপ্তি।