কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসির ফলাফলে মিরসরাইয়ের ছয়টি কলেজে পাসের হার গড়ে ৬০ দশমিক ১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫-এর সংখ্যা বাড়লেও পাসের হার কমেছে ১২ শতাংশ।ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার পাসের হারের দিক দিয়ে শীর্ষস্থানে আছে মহাজন হাট ফজলুর রহমান কলেজ। এই কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অপর দিকে সবচেয়ে কম পাসের হার জোরারগঞ্জ মহিলা কলেজের। এই কলেজের পাসের হার ৩৮ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে এবার শীর্ষে আছে কামাল উদ্দিন চৌধুরী কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১২ জন।পাসের হার কমে যাওয়া প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইউনুস বলেন, ‘মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যেভাবে তদারকি করতে পারি কলেজগুলোতে সেভাবে পারি না। কলেজের শিক্ষকেরাও প্রত্যেক শিক্ষার্থীর প্রতি সমান মনোযোগ দিতে পারেন না।’ জানা গেছে, মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে থেকে ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬১ জন। পাসের হার শতকরা ৭৯ দশমিক ৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী। নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের ৩৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭১ জন। পাসের হার ৭১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। মিরসরাই কলেজের ৫০০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮৭ জন। পাসের হার ৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুজন। বারইয়ারহাট ডিগ্রি কলেজে পাসের হার ৪৬ শতাংশ। এই কলেজের ৪৪৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৬ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। জোরারগঞ্জ মহিলা কলেজে পাসের হার ৩৮ দশমিক ৫ শতাংশ। এই কলেজের ১৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২ জন। মহাজন হাট ফজলুর রহমান কলেজের ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৩ জন। পাসের হার ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন।