কম্প হিউমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নেটাসক্তের ডিপ্রেশন হয় কখন?: যখন আনলিমিটেড ব্রডব্যান্ড থাকা সত্ত্বেও কম্পিউটার অন করে সে কোন সাইটে যাবে, ভেবে পায় না। কোনো সফটওয়্যার আনইনস্টল করা হলে তা চিরবিশ্রামে চলে যায় আকাশে স্থাপিত এক সার্ভারে, যা কখনো হ্যাং করে না। প্রোভাইডারের কাছে ফোন এল।: আমি পাসওয়ার্ড টাইপ করে বসাচ্ছি, অথচ আমাকে নেটে ঢুকতে দিচ্ছে না।: তার মানে আপনি ঠিকমতো টাইপ করছেন না।: ঠিকমতো টাইপ করছি না বললেই হলো! আটটা স্টার বসাচ্ছি তো! ডেস্কটপে ওয়ালপেপার বসানো হয় কেন? টেবিলক্লথ বিছানোর কথা না?