আমার কম্পিউটারে র্যাম ১ গিগাবাইট, হার্ডডিস্ক ৩২০ গিগাবাইট, গ্রাফিক্স কার্ড ১ গিগাবাইট (এনভিডিয়া) এবং এস উইন্ডোজ ৭ অপারেটিংসিস্টেম আছে।কিছুদিন আগে কম্পিউটারে একটি পেনড্রাইভ ঢোকানোর পর থেকেই ইউএসবি ড্রাইভে যেকোনো পেনড্রাইভ বা মেমোরি কার্ড যুক্ত করলেই তাতে ‘Copy of Shortcut to (1), Copy of Shortcut to (4), autorun.inf’ নামের পাঁচটি ফাইল এবং ‘RECYCLER’ নামের ফোল্ডার নিজে নিজেই তৈরি হয়ে যায়। এগুলো মুছলেও আবার ফিরে আসে।এমনকি ফরম্যাট করেও সরানো যায় না। এতে আমার কম্পিউটারের গতি ধীর হয়ে যায়। হার্ডডিস্ক সম্পূর্ণ ফরম্যাট করেছি। একাধিকবার উইন্ডোজ পাল্টেছি। কাসপারস্কি, নরটন, অ্যাভাস্ট, অ্যাভিরাসহ অনেকগুলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেছি। কিন্তু কোনো ফল পাইনি। এখন আমার কী করা উচিত? এটা ভাইরাসের কারণে হচ্ছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেগুলো ব্যবহার করছেন, সেগুলো হয়তো হালনাগাদ করা ছিলনা। সে কারণে ভাইরাস মোছা যাচ্ছে না।আপনি একটি নতুন অ্যান্টিভাইরাস (সিকিউরিটি অ্যাসেন্সিয়াল) ব্যবহার করতে পারেন। প্রথমে এটি Setup করে হালনাগাদ করতে হবে। তারপর সম্পূর্ণ কম্পিউটারটি স্ক্যান করে দিতে হবে। এতে সমস্যার সমাধান পাবেন। পরামর্শ দিয়েছেন: এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক রায়ানস আইটি লিমিটেড।