কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের স্মরণসভা
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্মরণসভা ১২ জুলাই সকালে অনুষ্ঠিত হয়। নগরের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম। সেতু বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রকিবুল হক, সাধারণ সম্পাদক চৌধুরী আহছান খুরম, সহসভাপতি আজগর আলী, ইউনুছ মেহেদী, এস প্রকাশ পাল, শ্যামসুন্দর দাশ, মো. ফখরুল্লাহ হাসান, অন্যজন পাল, সজল হোড় প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রত্যেক শিক্ষার্থীর ওপর তাদের পরিবারের স্বপ্ন, আশা ও নির্ভরতা ছিল। তাই প্রায় অর্ধশত ছাত্রের প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁরা শিক্ষার্থীদের পরিবারকে বেশি করে অনুদান দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। শেষে নিহত ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি