কম্পিউটার কৌশল উৎসব শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে কম্পিউটার কৌশল উৎসব-২০১৫। চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী এ উৎসব শেষ হবে ২০ ডিসেম্বর। আয়োজকেরা জানান, উৎসবের প্রথম দুই দিন অনুষ্ঠিত হবে গেমিং ও প্রোগ্রামিং প্রতিযোগিতা। দ্বিতীয় দিন চট্টগ্রাম নগরে বের করা হবে শোভাযাত্রা। শেষ দিন রয়েছে ক্যাম্পাসে শোভাযাত্রা, সেমিনার, ক্যারিয়ার–বিষয়ক আড্ডা, প্রকল্প প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।