প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে কম্পিউটার কৌশল উৎসব। চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের উদ্যোগে তিন দিনের এ উৎসব শেষ হবে ৮ অক্টোবর।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উৎসবের প্রথম দুই দিন অনুষ্ঠিত হবে গেমিং ও প্রোগ্রামিং প্রতিযোগিতা। এ ছাড়া দ্বিতীয় দিন নগরে বের করা হবে শোভাযাত্রা। শেষ দিনের আয়োজনে রয়েছে ক্যাম্পাস শোভাযাত্রা, সেমিনার, ক্যারিয়ার আড্ডা, প্রকল্প প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একই দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে কনসার্ট অনুষ্ঠিত হবে।