কম্পিউটার ভিলেজে প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত ও বিজয় দিবসকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘কম্পিউটার ভিলেজ’ নগরের আগ্রাবাদ শাখায় গত ২৬ নভেম্বর থেকে আয়োজন করেছে শীতের আমেজে বিজয় উৎসব নামে একটি প্রযুক্তি মেলা। এই মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এখানে ডেস্কটপ, ল্যাপটপ কিনলে পাওয়া যাবে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে উপহার। তা ছাড়া নেটওয়ার্কিংয়ের সব ধরনের পণ্য ও টার্বোবুস্ট টেকনোলজি ২.০-তে তৈরি করা সেকেন্ড জেনারেশনের বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপ পিসিও পাওয়া যাবে এখানে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি জগতে আলোচিত ও জনপ্রিয় অল ইন ওয়ান পিসি অর্থাৎ ল্যাপটপের আদলে তৈরি করা এইচপি ব্র্যান্ডের ‘ডেস্কটড অমনি ১০০ পিসি’ পাওয়া যাবে হ্রাসকৃত মূল্যে। আইইউবিতে কম্পিউটার গেমস প্রতিযোগিতা ১২ ও ১৩ ডিসেম্বরইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) চট্টগ্রামে ১২ ও ১৩ ডিসেম্বর কম্পিউটার গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আইইউবি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে ফিফা-১১ এবং নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড গেম শীর্ষক দুটি গেমে এককভাবে অংশ নেওয়া যাবে। কাউন্টার স্ট্রাইক সোর্স, ডিফেন্স অব দি এনসিয়েন্ট (ডোটা), কল অব ডিউটি ফোর প্রভৃতি গেমে পাঁচজনের একটি দল তৈরি করে অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের নিবন্ধন শেষ হবে ১০ ডিসেম্বর। বিস্তারিত ফোনে (০১৬৭২ ৪০৬৯৩০, ০১৭১১ ৯৪৭০১৮, ০১৬৭৩ ৭৫৯৩৮৯) জানা যাবে।  নিজস্ব প্রতিবেদক