কম্পিউটার ভিলেজে প্রযুক্তি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজের আগ্রাবাদ শাখায় প্রযুক্তি মেলা শুরু হয়েছে। ‘ভিলেজে একুশ হতে স্বাধীনতা মেলা’ নামের এ প্রযুক্তি মেলা শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি। চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। মেলায় বাজারে আসা সব ধরনের প্রযুক্তি পণ্য বিশেষ মূল্যছাড় পাওয়া যাবে। এ ছাড়া এই মেলা থেকে যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপ, ডেস্কটপ ও ব্র্যান্ড পিসি কিনলেই থাকছে একটি কুপন। কুপনের র‌্যাফেল ড্রতে পাওয়া যেতে পারে ল্যাপটপ, এলসিডি মনিটর, প্রিন্টার স্পিকারসহ বিভিন্ন উপহার। কম্পিউটার ভিলেজের মহাব্যবস্থাপক ও মেলার কো-অর্ডিনেটর শামসুদ্দিন চৌধুরী জানান, অন্য যেকোনো সময়ের তুলনায় এবারের মেলায় দ্বিতীয় প্রজন্মের ল্যাপটপ, ডেস্কটপ ও ব্র্যান্ড পিসি বেশি থাকবে। আকর্ষণীয় পণ্যের মধ্যে রয়েছে এইচপি ব্র্যান্ডের ডুয়েল কোর, কোর আইথ্রি ও কোর আইফাইভ মানের অল ইন ওয়ান পিসি। দামও তুলনামূলক কম। মেলা সম্পর্কে বিস্তারিত ফোনে জানা যাবে ০১৭১৩২৪০৭২১, ০১৭১৩২৪০৭৮৯ নম্বরে। নিজস্ব প্রতিবেদক