কম্পিউটার ভিলেজে শুরু হয়েছে ঈদ বিক্রয় উৎসব
তথ্যপ্রযুক্তি বিপণন প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজে ঈদ বিক্রয় উৎসব ২০১২ শুরু হয়েছে। রমজানের প্রথম দিন থেকে এ উৎসব শুরু হয়।জানা যায়, ঈদ বিক্রয় উৎসবকে আকর্ষণীয় করে তুলতে প্রযুক্তি পণ্য বিপণনে থাকছে বিশেষ কিছু সুযোগ-সুবিধা। এসবের মধ্যে রয়েছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে উপহার ও পণ্যমূল্যে বিশেষ ছাড়।উৎসব সম্পর্কে কম্পিউটার ভিলেজ আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক আছাদুর রহমান বলেন, ‘আমাদের চলমান আয়োজন হবে অতীতের সব আয়োজন থেকে একটু ভিন্ন। বিশেষ করে চট্টগ্রামবাসীর জন্য চমকপ্রদ। বাজারে আসা সর্বশেষ তৃতীয় প্রজন্মের ল্যাপটপ থাকছে এবারের বিশেষ আকর্ষণ। যেকোনো ব্র্যান্ডের দ্বিতীয় প্রজন্ম ও অন্যান্য ল্যাপটপ এবং ডেস্কটপ তো থাকছেই।’ আছাদুর রহমান আরও বলেন, ‘আমরা সব সময় নতুন সব প্রযুক্তিকে মাঠপর্যায়ে নিয়ে আসার চেষ্টা করি, যাতে সবাই চলমান তথ্যপ্রযুক্তি সম্পর্কে নিজেকে হালনাগাদ রাখতে পারেন।’উৎসব সম্পর্কে বিস্তারিত ফোনে (০১৭১৩ ২৪০৭১৭) জানা যাবে। নিজস্ব প্রতিবেদক