আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। ১৪ এপ্রিল এ ল্যাব উদ্বোধন করেন আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সদস্য সাংসদ আখতারুজ্জামান চৌধুরী। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদ আহমদ, আওয়ামী লীগের নেতা শামসুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান।পুষ্টিবিষয়ক উদ্বুদ্ধকরণ সভাজাতীয় পুষ্টি কার্যক্রমকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে আনোয়ারায় ১২ এপ্রিল পুষ্টিবিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফারুক হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক ও সদর ইউনিয়ন (ইইপি) পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ।