প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা চালুর মাধ্যমে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে।’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবু জাফর চৌধুরী বাঁশখালীর সাধনপুর পল্লি উন্নয়ন উচ্চবিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ৯ জানুয়ারি মঞ্জুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামণি চাকমা। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আমির আহামদ। বক্তব্য দেন মাহফুজুল হক চৌধুরী, শহীদুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন আহমদ, নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমীর কান্তি দাশ। বিজ্ঞপ্তি।