কম্পিউটার সমিতির নির্বাচন
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২ জুন। এতে কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১২-১৩ সালের জন্য নির্বাচিত কর্মকর্তারা হলেন: সাখাওয়াত হোসেন, সভাপতি; মুহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন: সহসভাপতি মঞ্জুর হোসাইন, যুগ্ম সম্পাদক মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান, সদস্য মোহাম্মদ আমানত উল্লাহ, রাখাল চন্দ্র নাথ প্রমুখ। নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিসিএসের পরিচালক মোস্তাফা জব্বার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ টি শফিক উদ্দিন আহমেদ, মো. জাবেদুর রহমান, আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম, সদস্য মো. শাহিদ-উল-মুনীর প্রমুখ। সূত্র জানায়, নির্বাচনে শাখা কমিটির সাতটি পদে মোট সাতজন মনোনয়নপত্র দাখিল করেন। ফলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নিজস্ব প্রতিবেদক