কম্পিউটার সিটির ১০ দিনব্যাপী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চৌমুহনী মোড়ের আরএফ জোহরা টাওয়ারে ১০ দিনব্যাপী প্রযুক্তিমেলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। এই টাওয়ারে গড়ে উঠেছে প্রযুক্তিপণ্য বিপণিকেন্দ্র ‘চিটাগং কম্পিউটার সিটি’। মেলার আয়োজক বিপণিকেন্দ্রের ব্যবসায়ীরা। ফিতা কেটে মেলা ও নতুন বিপণিকেন্দ্রের উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। মেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘নতুন এই বিপণিকেন্দ্রকে সবার কাছে পরিচিত করে তোলার জন্য আমরা এ মেলার আয়োজন করেছি। কম্পিউটার, নোটবুক, প্রিন্টার, ইন্টারনেট মডেমসহ সব ধরনের প্রযুক্তিপণ্য এখন একই জায়গায় পাওয়া যাবে।’চিটাগং কম্পিউটার সিটির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় দেশের নামকরা প্রযুক্তিপণ্য বিক্রেতা, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশকসহ ৫৪টি প্রতিষ্ঠানের ৫৪টি স্থায়ী দোকান রয়েছে। এর মধ্যে তৃতীয় তলায় ১৫টি, চতুর্থ তলায় ১৭টি ও পঞ্চম তলায় ২২টি দোকান রয়েছে। ‘ক্যাস্পারস্কি আইটি ফেয়ার’ নামে এ মেলায় কুইজ ও কুপনের মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার টাইটেল স্পন্সর ক্যাস্পারস্কি। গোল্ড স্পন্সর ফুজিৎসু, লজিটেক ও তোশিবা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম, কাজী শেখ নুরুল্লা বাহার, আনোয়ার হোসেন, কম্পিউটার সিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, আনিসুর সবুজ, কামরুল হাসান, গোল্ড স্পন্সর ফুজিতসু ও লজিটেকের পক্ষে এস এম আউয়াল পাশা, তোশিবার পক্ষে মো. মাজাহারুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক