চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে কম্পিউটার সেন্টার চালু হয়েছে। ফলে এখন থেকে বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষা পাসের সনদ, নম্বর ফর্দ (মার্কশিট), নিবন্ধনপত্র (রেজিস্ট্রেশন কার্ড), প্রবেশপত্র ইত্যাদি দু-এক দিনের মধ্যেই হাতে পাবে শিক্ষার্থীরা। আগে এগুলো ঢাকায় অবস্থিত কম্পিউটার সেন্টার থেকে সরবরাহ করা হতো বলে তাদের ১৫-২০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। এ ব্যাপারে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী বলেন, ‘আমরা কম্পিউটার সেন্টারকে পুরোপুরি কাজের উপযোগী করে গড়ে তুলেছি। ফলে শিক্ষার্থীরা এখন থেকে খুব কম সময়ে পরীক্ষার সনদ, নিবন্ধনপত্র, নম্বর ফর্দ ইত্যাদি হাতে পাবে।’ তিনি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার সনদ, নম্বর ফর্দ এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকেই সরবরাহ করা হবে।নতুন ডিজিটাল ক্যামেরারিশিত কম্পিউটার্স লিমিটেড বাজারে এনেছে বিশ্বখ্যাত সনি ব্রান্ডের ডিএসসি-ডব্লিও ৩৭০ মডেলের ডিজিটাল ক্যামেরা। এটি ১৪ দশমিক ১ মেগাপিক্সেল ৭ এক্স অপটিক্যাল জুম,৩ এলসিডি ডিসপ্লে ক্যামেরা। এতে আরও আছে ‘সুয়িপ প্যানোরোমা’ যার সাহায্যে খুব সহজে ২০-৩০ তলা ভবনের ছবি তোলা যাবে। এর দাম পড়বে ১৮ হাজার টাকা। বিজ্ঞপ্তি। মাল্টি টাচ প্রোলিংক নোটবুককম্পিউটার সোর্স বাজারে এনেছে প্রোলিংক ব্র্যান্ডের গ্লি সিরিজের এসডব্লিউ ৯ মডেলের অত্যাধুনিক নোটবুক। এর বিল্ট ইন টাচ প্যাডটি মাল্টি টাচ ফাংশনসম্বলিত। ফলে হাতের আঙুল ব্যবহার করে স্ক্রলিং, জুম-ইন, জুম-আউট করা যায়। এর ইন্টেল কোর আই ৩ প্রসেসর ২ দশমিক ৪ গিগাহার্জ গতিসম্পন্ন। এতে আছে ২ গিগাবাইট ডিডিআর ৩ র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি এলইডি ব্যাকলাইট এলসিডি মনিটর এবং ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড। যোগাযোগের জন্য আছে ১ দশমিক ৩ ওয়েবক্যাম, ওয়াইফাই ও ইন্টিগ্রেটেড ইথারনেট ল্যানকার্ড। এতে ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে আছে ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট ও কার্ড রিডার। ৬ সেল লিথিয়াম ব্যাটারিসহ এর ওজন ২ দশমিক ৩ কেজি। এটি পাওয়া যাবে কালো রঙে। এ নোটবুকের মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। কম্পিউটার সোর্স প্রতিটি প্রোলিংক নোটবুকে দিচ্ছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। বিজ্ঞপ্তি।