কম্পিউটার সোর্সের এক্সক্লুসিভ রিটেল সেন্টার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চকবাজারে কম্পিউটার সোর্সের এক্সক্লুসিভ রিটেল সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। গত রোববার এর উদ্বোধন করেন কম্পিউটার সোর্সের পরিচালক (বিক্রয়) এ ইউ খান। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের প্রধান পরিচালন কর্মকর্তা আউয়াল পাশা, ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, মোহাম্মদ কামাল উদ্দিন, মনজুর হোসেন, ইউসুফ চৌধুরী, এস এম মুরসালীন প্রমুখ। সোর্স সূত্রে জানা গেছে, এক্সক্লুসিভ রিটেল সেন্টারে ল্যাপটপ, ডেস্কটপসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য পাওয়া যাবে। এসব পণ্যের দাম ঢাকা ও চট্টগ্রামে একই থাকবে। নিজস্ব প্রতিবেদক