কম্পিউটারে একটানা চোখ রাখা থেকে বিরত থাকুন
শিশু-কিশোরেরা আজকাল ঘণ্টার পর ঘণ্টা ধরে কম্পিউটারের পর্দায় (স্ক্রিন) তাকিয়ে থাকে৷ বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের প্রবণতায় ছোটদের দূর-দৃষ্টি (ডিসট্যান্ট ভিশন) কমে যেতে পারে৷
এ সমস্যার নাম মায়োপিয়া৷ কেননা খুব কাছের স্ক্রিনে দৃষ্টি আবদ্ধ রাখার কারণে অিক্ষগোলক নিজে নিজে অভিযোজিত হয়ে বড় বা লম্বাটে হয়ে যায়৷ এ কারণে দূরের জিনিস ঝাপসা দেখাতে পারে এবং এ সমস্যা দূর করতে চশমাও লাগতে পারে৷ ছোটদের অিক্ষগোলক পুরোপুরি তৈরি হয়নি বলেই এমন পরিবর্তন হয়৷
কিন্তু বড়দের সাধারণত এ সমস্যা হয় না৷ বড়দের যা হতে পারে, তাকে বলে কম্পিউটার ভিশন সিনড্রোম৷ এর মানে অনেকক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার পর চোখ জ্বালা করা, টাটানো, মাথাব্যথা, ঝাপসা দেখা ইত্যাদি৷ এ সমস্যা কমানোর জন্য চিকিৎসকের পরামর্শ: স্ক্রিনের উজ্জ্বলতা সহনীয় পর্যায়ে রাখুন৷ কক্ষে যথেষ্ট প্রাকৃতিক আলোর ব্যবস্থা রাখুন, যেন স্ক্রিনে ছায়া না পড়ে৷ এক বা দুই ঘণ্টা পর পর পাঁচ-দশ মিনিটের জন্য চোখকে বিশ্রাম দিন; দূরে বাইরে সবুজ প্রকৃতির দিকে চোখ রাখুন বা চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে থাকুন৷ সূত্র: এবিসি হেলথ৷