কম্পিউটারে সিনেমা দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]সিনেমা হলে দর্শক কমে যাচ্ছে—এ নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে হা-হুতাশের শেষ নেই। সিনেমা চলাকালে দর্শকের চাহিদামতো ‘পজ’ কিংবা ‘রিওয়াইন্ড-ফরওয়ার্ড’-এর সুবিধা না থাকা এর অন্যতম কারণ। অন্ধকার প্রেক্ষাগৃহে ঢোকামাত্রই প্রত্যেক দর্শক একেকজন সাংস্কৃতিক কয়েদি হয়ে ওঠেন। এমনকি জরুরি প্রয়োজনে হল থেকে বেরোনোর পথও কুসুমাস্তীর্ণ নয়, ১০ মিনিটের বিরতি ছাড়া। প্রযুক্তিময় এই সময়ে সিনেমা হলের বিকল্প হয়ে উঠেছে কম্পিউটারের হার্ড ডিস্ক, যদিও তাতে সিনেমা ভরা যতটা সহজ, দেখা অতটা নয়। বলা ভালো, এটা বিশেষ ঝক্কির ব্যাপার। টানা দেড় কিংবা তিন ঘণ্টা মনোযোগ রাখা অনেকের পক্ষেই কষ্টকর, অসহনীয়ও বটে। ঠিক এই সময়েই আবার হাতছানি দিয়ে ডাকে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ। ফলে হলে গিয়ে যে ছবি দেড় কি তিন ঘণ্টায় দেখে ফেলা যায়, কম্পিউটারের সামনে বসে সেই একই ছবি দেখতে ক্ষেত্রবিশেষে দেড় কি তিন দিন লেগে যায়। কীভাবে? দেখা যাক সেটাই—আগে একবার টয়লেট থেকে ঘুরে আসা দরকার। তারপর আয়েশ করে শুধু সিনেমা আর সিনেমা...মেইলটা চেক করে দেখি তো...ফেসবুক-টেসবুক ভালো লাগে না আর। তবু দেখি, কে কী স্ট্যাটাস দিল। অতঃপর—ট্যাগ করা ছবির মন্তব্যগুলো এক-এক করে পড়া, কয়েকটি ইন্টারেস্টিং লিংকে ঢুঁ মারা, পাটের সমস্যা ও সম্ভাবনা নিয়ে অপরিচিত একজনের ফেসবুক নোটে মন্তব্য লেখা আর চার বন্ধুর সঙ্গে টুকটাক চ্যাট...উফ্...ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে! যাই, খেয়ে আসি আগে...সিনেমা তো পরেও দেখা যাবে। কিন্তু ম্যানশনে টেনশন ধারাবাহিক নাটকের পর্বটা অহেতুক মিস করা ঠিক হবে না।ওহ্ গড! অ্যাকুরিয়ামের মাছগুলোকে কত দিন খাবারদাবার দিই না! ওদেরও তো প্রাণ আছে, নাকি? যাই, আগে মাছের খাবারটা তৈরি করে আসি। (পাদটীকা: সবকিছু তৈরির পর তার মনে পড়ে, অ্যাকুরিয়ামে আসলে মাছই নেই বহুদিন ধরে!)যা হোক, সিনেমাটা শেষ করা দরকার। কাহিনিটা যেন কী ছিল...ভালো কথা, আবুলের দেখা নেই কদিন ধরে। গেল কোথায় ছেলেটা? দেখি তার মোবাইলে একটা মিস কল দিয়ে...আশ্চর্য, অ্যাকুরিয়ামটা এত দিন খালি পড়ে ছিল! যাই, কিছু মাছ কিনে নিয়ে আসি ওটার জন্য।মোট সময়: ৩.৭ দিন